| Links |
|
|
|
standing Committee of Forum |
| |
|
Recent |
|
|
|
নারীর রাজনৈতিক
ক্ষমতায়ন” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত |
|
|
|
গত ১৬ ফেব্রুয়ারি, ২০০৯
সকাল ১০:০০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নারীর রাজনৈতিক
ক্ষমতায়ন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়৷ জাতীয় কন্যাশিশু
এডভোকেসি ফোরাম ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ
গোলটেবিল বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব সুলতানা কামালে’র
সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের
সভাপতি ও দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি
ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার৷
মূল প্রবন্ধে ড. বদিউল আলম মজুমদার নারীর রাজনৈতিক ক্ষমতায়নের যৌক্তিকতা
তুলে ধরে বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন না হলে তাদের জন্য সুযোগ সৃষ্টি
হবে না, আর সুযোগ সৃষ্টি না হলে জাতি হিসেবে আমরা বেশি দূর এগুতে পারব না৷
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী
ইশতেহারে আওয়ামী লীগ ুজাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৩৩ শতাংশে
উন্নীত” করার অঙ্গীকার ব্যক্ত করেছে৷ সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের
দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ভবিষ্যতে সংবিধান সংশোধন
করে নারীদের
জন্য সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন৷ আমরা
এ ঘোষণাকে স্বাগত জানাই৷ আমরা মনে করি, এর মাধ্যমে অর্থবহভাবে বাংলাদেশে
নারীর রাজনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে৷ কিন্তু এ
ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে সংসদে নারীর অর্থবহ
প্রতিনিধিত্ব নিশ্চিত হবে কি না তা নির্ভর করবে কী ধরনের আসন বিন্যাস
পদ্ধতি অনুসরণ করা হয় তার ওপর৷ ফলপ্রসূতার সাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন
নিশ্চিত করার লক্ষ্যে ‘ঘূর্ণীয়মান’ পদ্ধতিতে আসন বিন্যাসের প্রস্-াব
উত্থাপন করে তিনি আরো বলেন, এর ফলে নারীদের সম-ক্ষমতা ও সম-অধিকার নিশ্চিত
হবে৷ কিন্তু এ প্রস্-াবের বিপক্ষে যুক্তি হলো যে, পুরুষ সদস্যরা তাদের আসন
হারানোর ভয়ে এটিকে মেনে নিতে সম্মত হবেন না৷ তিনি বলেন, সংসদ নির্বাচনে
অংশগ্রহণ করা কারো জন্মগত অধিকার নয়৷ কিংবা কেউ এটি ইজারা নেন নি৷ এছাড়া
পৃথিবীর অনেক দেশেই এখন আইন পরিষদের সদস্যদের প্রতিনিধিত্ব করার সময়সীমা
বেঁধে দেয়ার বা ‘টার্ম লিমিট’ আরোপের প্রচেষ্টা চলছে৷ এ ব্যাপারে তিনি
সচেতন নারী-পুরুষদেরকে নিরবিচিছন্নভাবে সোচচার থাকারও আহবান জানান৷
নারীর ক্ষমতায়নের সাথে সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থাকেই আমাদের দেখতে হবে,
পুরষতান্ত্রিক ব্যবস্থাকে পর্যালোচনা করতে হবে উল্লেখ করে, গোলটেবিলের
সভাপতি জনাব সুলতানা কামাল বলেন, একটা ব্যবস্থার মধ্য দিয়ে নারীদের অধিকার
থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, তাই তাদের অধিকারগুলো ফিরে পাবার দাবি করতে
হবে৷ সংরক্ষিত আসন ও সরাসরি নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ দুটির
মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হতে পারে৷ তিনি
বলেন, এখন পর্যন্- সমাজ কিংবা রাষ্ট্রে সংরক্ষিত আসনের কিছুটা প্রয়োজনীয়তা
রয়ে গেছে৷ অংশিদারিত্ব , অংশগ্রহণ এবং স্বীকৃতি প্রদানের ওপর গুরুত্বারোপ
তিনি আরো বলেন, রাজনৈতিক দল করার বাইরেও নাগরিক হিসেবে নারীরা যদি তাদের
অধিকার নিয়ে কাজ করতে পারে তাহলে সেটাও রাজনৈতিক ক্ষমতায়নের একটা বিরাট বড়
অংশ হবে৷ নারীদের কিন্তু
সে ক্ষেত্রগুলোতেও সোচচার অবস্থান নিতে হবে৷
নারীরা নারীদেরকে বাধাগ্রস্থ করে এটা অনেকক্ষেত্রে আমরা অনেকেই বলে থাকি
কিন্তু এটা বলার আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে৷ তিনি বলেন, গণতন্ত্রিক
চর্চাকে আমরা সহজ করতে পারি নি জনগণের জন্য, তাই নির্বাচনী ইশতেহারে যা
কিছু থাকে তা আর বাস্-বায়ত হয় না৷ নারীরা পুরুষের ড্রিম কলোনী হিসেবে বলা
হয়ে থাকে উল্লেখ তিনি বলেন, অন্য জায়গায় গিয়ে যে তাকে ফাইট করতে হবে সে
বিষয়টা তখন অনেকটাই নীচে নেমে যায়৷
মানবাধিকার কর্মী জনাব হামিদা হোসেন বলেন, জাতীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ ও
ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে তিনি শুধু পার্লামেন্টে বসাই যথেষ্ট নয়
বিভিন্ন কমিটিতে ও পলিটিক্যাল পার্টিগুলোতে নারীদের ঢোকার ও সিদ্ধান্-গ্রহণ
প্রত্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ দেন৷ ১৯৯৭ সালের নীতিমালার কথা উল্লেখ করে
তিনি বলেন, আওয়ামী লীগ এটা বাস্তবায়নের কথা ইশতেহারে উল্লেখ করেছেন৷ কিন্তু
সেটা করার জন্য সমন্বিভাবে প্রেসার রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি
উল্লেখ করেন৷ ড. গোলাম মুরশিদ বলেন, আমি পুরুষ হলেও আমি একজন নারীবাদী
মানুষ৷ আমি মনে করি, নারী অন্য সকলের মতই একজন ব্যক্তি৷ এছাড়া আমি এও মনে
করি, কেউ কাউকে ক্ষমতা দিতে পারে না, ক্ষমতা অর্জন করে নিতে হয়৷ আর শিক্ষা
এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমেই তা অর্জন করা সম্ভব৷ তিনি
বলেন, এদেশে পরপর চারবার প্রধানমন্ত্রী হয়েছেন নারীরা৷ কিন্তু তারা হয়েছেন
পুরুষতন্ত্রের কারণে৷ তাই তারা নারীরা ক্ষমতায়নের প্রতীক হয়েছেন এটা বললে
ভুল বলা হবে৷ জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সহ-সভাপতি অধ্যাপক লতিফা
আকন্দ বলেন নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় পুরুষদেরও স্বতঃস্ফূর্তভাবে
অংশগ্রহণের আহবান জানান৷ এছাড়া তিনি নারীদের ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর
পরামর্শ দেন৷ নাট্যব্যক্তিত্ব দিলারা জামান বলেন, নিজেদের সুশিক্ষিত হতে
হবে এবং অর্থনৈতিক মুক্তি ছাড়া একজন নারী ক্ষমতায়ন ও উন্নয়ন বুঝতে পারে না৷
তাই তাদের সুশিক্ষা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে৷ এছাড়া তিনি
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠায় প্রাচীন কুসংস্কারকে ভাঙার পরামর্শ
দেন৷
জনাব রেহানা সিদ্দিকী নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীর
রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই নারীদের উপযুক্ত শিক্ষায়
শিক্ষিত হয়ে উঠতে হবে৷ একশন এইড এর প্রতিনিধি জনাব নিগার সুলতানা বলেন,
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য উপযুক্ত সহায়ক পরিবেশ সৃষ্টি
করতে হবে৷ এক্ষেত্রে তিনি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নারী
প্রতিনিধি যাঁরা নির্বাচিত হয়েছেন তাদের দায়িত্ব পালন ও কাজের ক্ষেত্রে
উপযুক্ত পরিবেশ সৃষ্টির ওপরও তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন৷ রাজনীতিতে
নারীদের আসা জরুরি উল্লেখ করে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সম্পাদক
জনাব নাছিমা আক্তার জলি বলেন, ক্ষমতার উৎস হলো রাজনীতি তাই সিদ্ধান্- গ্রহণ
প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত না হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয় না৷
তিনি বলেন, ক্ষমতায় পুরুষ থাকলে নারী ইস্যুগুলো জাতীয় পর্যায়ে উঠে আসে না৷
তাই নীতি-নির্ধারণে কন্যাশিশুদের বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব প্রদান ও
মহিলা বিষয় মন্ত্রণালয়কে ‘সি’ ক্যাটাগরী থেকে পরিবর্তন করে প্রধান
ক্যাটাগরি করার জোর দাবি জানান৷ ইউএসসি কানাডার ডিরেক্টর জনাব হোসনে আরা
খন্দকার বলেন, নারীদের কার্যকর অংশগ্রহণ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা ছাড়া
দেশের উন্নয়ন সম্ভব নয়৷ এজন্য সর্বস্-রে সচেতনতা সৃষ্টির প্রয়োজন রয়েছে৷
শিক্ষক ড. মেহের-ই-খোদা বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য ও সত্যিকারের
উন্নয়নের জন্য নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার দিকে আজ আমাদের
সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত৷ নারীর অর্থনৈতিক মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত
করা দরকার উল্লেখ করে নারী উদ্যোক্তা জনাব তাজিমা হোসেন মজুমদার বলেন,
নারীরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে ও তাদের কাজের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে
যোগ্য আসনে অধিষ্ঠিত হবে আমরা এটাই প্রত্যাশা করি৷ নারায়ণগঞ্জের নারী
নেত্রী জনাব হাজেরা বেগম বলেন, অতীতে আমরা দেখেছি যে, রাজনৈতিক দলগুলো
তাদের অঙ্গীকারগুলো রক্ষা করে নি৷ এবার সকল ক্ষেত্রে বিশেষত নারীর ক্ষমতায়ন
নিশ্চিত করার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে এটাই আমরা প্রত্যাশা করে৷ নারী
মৈত্রির মেহেরুন্নেসা রোজি বলেন, যোগ্যতার বিচারে মানুষ হিসেবে নারীকে আজকে
মূল্যায়ন করতে হবে৷ জনাব সামসুন্নাহার আজিজ লিনা প্রাইমারী পর্যায়ে শিক্ষা
কারিকুলাম তৈরির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে বলেন, সত্যিকারের রাজনৈতিক
ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে ছোটবেলা থেকেই নারীদের রাজনৈতিক সচেতনতাবোধ
সৃষ্টি করতে হবে৷ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি কহিনূর বেগম বলেন,
নারী-পুরুষের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সংবিধানের ৭০ অনুচেছদ সংশোধন করা
প্রয়োজন৷ নারী সংগঠক ডা. শামীমা সুলতানা বলেন, সংরক্ষিত আসনে নয়, আমরা
আমাদের যোগ্যতা দিয়ে সংসদের সদস্য হতে চাই৷
|
|
|
|
|
|
Contact Us
3/7 Asad Avenue Mohammodpur,
Dhaka-1207
Ph-(880-2) 8112622, (880-2) 8127975,
Fax-(880-2)8116812, E-mail-thpb@bangla.net |