|
গত ৬জুন, ০৯ তারিখে অনুষ্ঠিত সভায়
আগামী ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস ও
অন্যান্য অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ও অন্যান্য
থিম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগামী কন্যাশিশু দিবসের
সম্ভাব্য প্রতিপাদ্য ও থিম নির্ধারিত হয়।
ফোরামের ওয়ার্কিং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নির্ধারিত প্রতিপাদ্য ও
থিম:-
দিবসের প্রতিপাদ্য: কন্যাশিশুর প্রাপ্যতা ; শিক্ষা, স্বাস্থ্য, সাম্যতা
রচনা প্রতিযোগিতা :-
৩য় - ৬ষ্ঠ শ্রেণী ......................... আমাদের পরিবেশ
৭ম - ১০ম শ্রেণী........................
জলবায়ূর প্রভাব: প্রেক্ষিত বাংলাদেশ
চিত্রঙ্কান প্রতিযোগিতা :-
৬ - ৮ বছর.............................. আমার পরিবার
৯ - ১২ বছর............................. আমার স্বপ্ন
১৩ - ১৬ বছর........................... নদী ও জীবন (সম্ভাব্য)
বিতর্ক প্রতিযোগিতা : -
# পারিবারিক বাধাই কন্যাশিশুর বিকাশের অন্তরায় (সম্ভাব্য),
# এছাড়াও পলিসি লেবেলের লোকদের সমন্বয়ে একটা রাউন্ড টেবিল বৈঠক
# কন্যাশিশু মেলা আয়োজন এবং
# দিবস উদযাপন উপলক্ষ্যে কন্যাশিশুদের মাধ্যমে বৃক্ষরোপন অভিযান পরিচালনা
করার প্রস্তাব আসে।
কন্যাশিশু দিবস উদযাপনের সম্ভাব্য থিম
# কন্যাশিশুর প্রাপ্যতা : শিক্ষা, স্বাস্থ্য, সমতা
|