দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে
কন্যাশিশু ও নারী : সহিংসতার চিত্র
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সম্প্রতি কন্যাশিশু নির্যাতনের অবস্থা এবং অবস্থানের পরিসংখ্যানগত চিত্র তুলে ধরার কার্যক্রম হাতে নিয়েছে। দেশের কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করে ক্যাটাগরি ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হচ্ছে। ত্রৈমাসিক ভিত্তিতে আমরা এ তথ্যগুলি সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করবো।
বিস্তারিত তথ্যএ সংক্রান্ত সংবাদমাননীয় ডেপুটি স্পীকারের সঙ্গে ফোরাম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে ০৬ জুলাই ২০২৬ তারিখ জাতীয় সংসদ ভবনে ফোরাম সভাপতি ড. বদিউল আলম মজুমদার-এর নেতৃত্বে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ৮ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় গণসচেতনতা সৃষ্টি, অ্যাডভোকেসি পর্যায়ের ৩০ সেপ্টেম্বরকে ‘জাতীয় কন্যাশিশু দিবস’ হিসেবে ঘোষণা ও দেশব্যাপী উদযাপন, নারী উন্নয়ন নীতি ও জাতীয় শিশুনীতি-২০১১-এ কন্যাশিশু বিষয়ক পৃথক ধারা-উপধারা সংযোজন সহ বেশকিছু অর্জনসহ, বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালার সংশোধন, পার্লামেন্টারি শিশু অধিকার ককাস গঠন এবং নারী ও কন্যাশিশুদের চলার পথে, গণপরিবহনে, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানিসহ বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ি এ সংক্রান্ত সুনির্দিষ্ট নতুন একটি আইন প্রনয়নের প্রয়োজনীয়তা এবং ফোরাম কর্তৃক এবং পার্লামেন্টারি লেজিসলেটিভ ডিভিশন কর্তৃক ড্রাফট যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইনটি নিয়ে কীভাবে এগুনো যায় এ বিষয়ে মাননীয় ডেপুটি স্পীকারের পরামর্শ ও সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি মাননীয় ডেপুটি স্পিকার এর নেতৃত্বে পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন
‘নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। এই উপলক্ষে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিস্তারিত পড়ুন

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি কমিউনিটিকে কাজ করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কাজ হওয়া উচিত, মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য আমরা একটা কাঠামো তৈরির চেষ্টা করছি এবং দ্রæততম সময়ের মধ্যে কন্যাশিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা আমাদের কর্মীদেরকে তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে শিশুরা কোনো বিপদে পড়লে ২৪ ঘণ্টার মধ্যে তারা তাদেরকে সহায়তা করতে পারে।’
বিস্তারিতঅঞ্চলভিত্তিক কার্যক্রমনারী ও কন্যাশিশু বিষয়ক
প্রকাশনা ও কমিউনিকেশন ম্যাটেরিয়ালস
আন্তর্জাতিক নারীদিবস, জাতীয় কন্যাশিশু দিবসকে কেন্দ্র করে ফোরাম নারী ও কন্যাশিশু ইস্যুভিত্তিক বিভিন্ন ধরণের প্রকাশনা, পোষ্টার, লিফলেট প্রকাশ করে থাকে। এছাড়াও ইস্যুভিত্তিক বিভিন্ন ফ্লাইয়ার্স প্রিন্ট করে থাকে।
সকলেই ভ্যাকসিন গ্রহণ করবো, করোনার হাত থেকে নিরাপদে থাকবো
মহামারি করোনাভাইরাস বর্তমানে বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম। এই ভাইরাসটি খুব দ্রুত একজনের কাছ থেকে অন্যজনের কাছে ছড়ায়। আর সেকারণেই পৃথিবীর একপ্রান্ত থেকে অপর প্রান্তে ভাইরাসটি খুব দ্রুতগতিতে বিস্তার লাভ করছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাজার হাজার মানুষ। তাই আসুন, আতঙ্কিত না হয়ে, গুজবে কান না দিয়ে ভ্যাকসিন গ্রহণ করি এবং কিছু বিষয় নিজেরাই মেনে চলি। নিজেকে রক্ষা করি, পাশাপাশি অন্যকেও রক্ষা করি। মনে রাখি, ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললেই মরণব্যাধি থেকে রক্ষা পাবো।
আরও তথ্য
যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১৯
পার্লামেন্টারিয়ান ককাস অন চাইল্ড রাইটস এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগ
‘পার্লামেন্টারিয়ান ককাস অন চাইল্ড রাইটস এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগে প্রস্তাবিত ‘যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১৯’ হস্তান্তর সম্পর্কিত এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ০৯ সেপ্টেম্বর, ২০১৯, জাতীয় সংসদ ভবনের মিনিস্টার হোস্টেল সংলগ্ন আইপিডি সম্মেলন কক্ষে (মিডিয়া সেন্টার) অনুষ্ঠিত হয়।
বিস্তারিত প্রতিবেদন


যৌথ প্রকল্প
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ- “গার্লস অ্যাডভোকেসি এ্যালায়েন্স (জিএএ)” প্রকল্পের অধীনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কন্যাশিশুদের কল্যাণে জাতীয় ও তৃণমূল পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে। কর্মসূচীর মধ্যে ছিলো মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও গণসমাবেশ, পথনাটক, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম। এই কার্যক্রমসমূহের মাধ্যমে অ্যাডভোকেসি পর্যায়ের বড় একটি অর্জন হলো “খসড়া যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০১৮” প্রস্তুত। পার্লামেন্টারী ককাস অন চাইল্ড রাইটসের মাধ্যমে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে আইনটি পাশের লক্ষ্যে বর্তমানেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে চলেছে।
মানুষের জন্য ফাউন্ডেশন – “সম্প্রীতি” প্রকল্প – ঢাকাসহ তিনটি জেলায় এ প্রকল্পের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে বহুত্ববাদ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

বাল্যবিবাহ নিরোধ আইন
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন

যৌনহয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন
সমন্বিত যৌনহয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন পাশ করানোর লক্ষ্যে নীতিনির্ধারকগণের সাথে ক্রমাগতভাবে লবি ও অ্যাডভোকেসি করা

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং এসডিজির লক্ষ্য অর্জনে যুব সমাজকে সংবেদনশীল এবং সম্পৃক্ত করা
দিবস উদযাপন
নারী ও কন্যাশিশুদের অধিকার সুরক্ষার লক্ষ্যে
সমাজের বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণীর জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী ও কন্যাশিশু বিষয়ক জাতীয় এবং আন্তর্জাতিক দিবসসমূহ উদযাপন
আন্তর্জাতিক নারী দিবস
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকে।
সিক্সটিন ডেইজ কর্মসূচী
। নারীর প্রতি সহিংসতার অবসান ঘটানোর লক্ষ্যে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালিত হয়, যা “The 16 Days of Activism (DoA)” নামে পরিচতি।
বিস্তারিত দেখুনজাতীয় কন্যাশিশু দিবস
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতি বছর ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস পালন করে থাকে।
ফোরামের ব্যাপ্তি
কন্যাশিশু তথা নারীর অবস্থা ও অবস্থানের ইতিবাচক পরিবর্তনে কর্মরত সমমনা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কাজের সমন্বয় এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। কন্যাশিশুর প্রতি ইতিবাচক মনোভাব ও তাদের অধিকার প্রতিষ্ঠায় গণসচেতনতা সৃষ্টি ও নীতি পর্যায়ে অ্যাডভোকেসির জন্য এ ফোরাম-এর উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। আর এসকল কার্যক্রমসমূহ ফোরাম কেন্দ্রিয় ও দেশব্যাপি নেটওয়ার্ক এর মাধ্যমে সম্পন্ন করে থাকে। ফোরামের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে গঠনকৃত কমিটিসমূহ
ইউনিয়ন কমিটির সংখ্যা
উপজেলা কমিটির সংখ্যা
জেলা কমিটির সংখ্যা
কেন্দ্রীয় কমিটির সদস্য
সাম্প্রতিক সংবাদ
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম দেশব্যাপী বিভিন্ন ইস্যুতে এবং দিবস উপলক্ষ্যে নানামূখী কার্যক্রম পরিচালনা করে থাকে।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন
সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে সমাজে নারীর অধিকার নিশ্চিত করতে হবে: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ‘নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে[…]
Read moreজাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদ্যাপন
কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি কমিউনিটিকে কাজ করতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি কমিউনিটিকে কাজ[…]
Read moreজাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৫
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৫। এই উপলক্ষে ১২ মার্চ ২০২৫, সকাল ১০:৩০টায়, রাজধানীর আগারগাঁওয়ে[…]
Read moreযোগাযোগ
২/২, হেরাল্ডিক হাইটস (মিরপুর রোড), ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭










