জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে আগামী ০৬ অক্টোবর শিশু সপ্তাহের উদ্ধোধন এবং ০৮ অক্টোবর ২০২৫ তারিখ দেশব্যাপী জাতীয় কন্যাশিশু দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই আগামী ০৮ অক্টোবর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে কেন্দ্রিয়ভাবে র্যালি এবং আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এর মধ্যদিয়ে দিবস পালন করা হবে। র্যালি উদ্ধোধন এবং আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ।
দিবসের কার্যক্রমসমূহ:
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: ২৭ সেপ্টেম্বর, ২০২৫। স্থান: বাংলাদেশ শিশু একাডেমি। বিস্তারিত দেখুন।
র্যালি: সকাল ৮.৩০ মিনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল গেট। উদ্বোধন করবেন: জনাব শারমীন এস মুরশিদ-মাননীয়, উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান: সকাল ১০.০০ মিনিট, বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরেয়াম, ঢাকা
বিস্তারিত দেখতে এই লিংকে ক্লিক করুন
