২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

আপকামিং ইভেন্ট

আন্তর্জাতিক নারী দিবস-২০২৪

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ২০৬টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার একটি শক্তিশালী ও প্রতিষ্ঠিত প্লাটফর্ম। কন্যাশিশু এবং নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে ফোরাম নানামূখী অ্যাডভোকেসি এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে। এরই অংশ হিসেবে প্রতিবছর নারী ও কন্যাশিশু ইস্যুভিত্তিক বিভিন্ন দিবস বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আমরা উদযাপন করে থাকি। তাই, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আগামী ১০ মার্চ (রবিবার) তারিখে “আন্তর্জাতিক নারী দিবস-২০২৪” দিবসটি পালন করবে।

এবার দিবসের প্রতিপাদ্য “নারীর সম-অধিকার, সম-সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ”

নারীর ক্ষমতায়নের জন্য দিবসটির যে গভীর তাৎপর্য তা মানুষের সামনে তুলে ধরা ও নারী দিবসের চেতনায় সকলকে উদ্দীপ্ত করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি।এ লক্ষ্যে আগামী ১০ মার্চ (রবিবার) সকাল ৮:৪৫ টায় অস্তাচল গেট, রমনা (জাতীয় টেনিস ক্ল্যব কম্প্লেক্স সংলগ্ন), রমনা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, রমনা পর্যন্ত এক র‌্যালি এবং সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার রুমে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুজন গুনী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

কনসেপ্ট নোটটি পড়তে ক্লিক করুন