২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

Category: যৌন নির্যাতন

রাজশাহীতে গত বছর ৩৭৫ নারী ও ১৮৬ শিশু নির্যাতিত

রাজশাহী অফিস রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের সংখ্যা আশংকাজনক হারে বেড়েছে। গত বছর রাজশাহীতে ৩৭৫টি নারী এবং ১৮৬টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। ২০১১ সালে ২৭৬টি, ২০১০ সালে ২০৫টি, ২০০৯ সালে ২২৫টি ও ২০০৮ সালে ৩২৯টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। অন্যদিকে ২০১১ সালে ১৫৯টি, ২০১০ সালে ১৪০টি, ২০০৯ সালে ১২০টি ও ২০০৮ সালে ২৪২টি শিশু নির্যাতনের…
Read more

পারিবারিক কবরস্থানেও ঠাঁই হলো না পিংকির

গ্রাম কমিটির ফতোয়া ইত্তেফাক রিপোর্ট গ্রাম কমিটির ফতোয়ার কারণে পারিবারিক কবরস্থানেও ঠাঁই হলো না সাদিয়া আক্তার পিংকি’র। সোমবার গভীর রাতে বসতবাড়ির পুকুরপাড়ে গোপনে দাফন করা হয় মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যাকারী এই স্কুলছাত্রীকে। গত রবিবার সন্ধ্যায় রাজধানীর মান্ডার বাসায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ছাত্রীকে যৌন হয়রানি শিক্ষককে গণপিটুনি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি | তারিখ: ১৩-১২-২০১২ তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নসিরপুর দৌলতগাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। গত মঙ্গলবার ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নীলফামারীতে পাশবিক নির্যাতনের পর ছাত্রীকে শ্বাসরোধে হত্যা

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রী শাহীনা আক্তারকে (১০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের সুজনপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতের এ ঘটনায় বুধবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে পরিবার দাবি করেছে।

নীলফামারীতে পাশবিক নির্যাতনের পর ছাত্রীকে শ্বাসরোধে হত্যা

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রী শাহীনা আক্তারকে (১০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের সুজনপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতের এ ঘটনায় বুধবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে পরিবার দাবি করেছে।

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ | তারিখ: ০৫-১২-২০১২ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গতকাল মঙ্গলবার আল-আমিন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আল-আমিন উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

রিমির শোক ছড়িয়ে পড়ে সর্বত্র ক্ষোভ

বখাটে শামীমের ফাঁসি দাবি দিলীপ কুমার মণ্ডল ও আসাদুজ্জামান নুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমির আত্মহত্যার ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছে সোনারগাঁ। মর্মান্তিক এ ঘটনা এলাকার মানুষকে তীব্রভাবে আলোড়িত করেছে। গতকাল সবাই ছুটে যায় রিমিদের বাড়িতে, তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এমপি, প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক…
Read more

রিমির বাড়িতে শিক্ষামন্ত্রী

আত্মহননে প্ররোচনাকারীকে কঠোর শাস্তি দেওয়া হবে সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বখাটের উত্ত্যক্তে আত্মহননকারী কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমির বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সান্ত্বনা ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বিকেলে মন্ত্রী উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদি গ্রামে রিমির বাড়িতে যান। তিনি রিমির বাবা রফিকুল ইসলাম ও বড় বোন ফারজানা, ছোট…
Read more

বখাটের শাস্তির দাবিতেসোনারগাঁওয়ে মানববন্ধন প্রশাসনের একাত্মতা

লেখক: সোনারগাঁও সংবাদদাতা  |  সোমবার, ১৯ নভেম্বর ২০১২, ৫ অগ্রহায়ণ ১৪১৯ লাঞ্ছনা সইতে না পেরে আত্মহত্যা বখাটের লাঞ্ছনা ও অপমান সইতে না পেরে কলেজ ছাত্রী ফারহানা ইসলাম রিমির আত্মহত্যার ঘটনায় রবিবার সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বখাটে শামীমকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।

প্রকাশ্যে রাস্তায় শ্লীলতাহানি

অপমান সইতে না পেরে কলেজছাত্রীর আত্মহনন সোনারগাঁ প্রতিনিধি | তারিখ: ১৮-১১-২০১২ শ্লীলতাহানির অপমান সইতে না পেরে গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরগোয়ালদী গ্রামের কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমি আত্মহত্যা করেছে। এর আগে শামীম মিয়া (৩১) নামের স্থানীয় এক যুবক প্রকাশ্যে তার শ্লীলতাহানি করেন।ফারহানা উপজেলার চরগোয়ালদী গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে। সে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয়…
Read more