২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

সাম্প্রতিক

যৌন হয়রানির দায়ে তরুণের কারাদণ্ড

ফরিদপুর অফিস | তারিখ: ১১-০৪-২০১৩ ফরিদপুরে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আজিজুল মোল্লা (২২) নামের এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটেছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবুল খায়ের।

বোনের উত্ত্যক্তকারীরা কুপিয়েছে ভাইকে

রাজবাড়ী প্রতিনিধি কলেজপড়ুয়া বোনকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় গত মঙ্গলবার রাতে সেতু মিয়াকে (২০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাবার নাম আবুল হাসেম মিয়া নান্নু। বাড়ি জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের নবগ্রামে।

শিশুকে যৌন হয়রানির চেষ্টা তরুণ গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি | তারিখ: ১০-০৪-২০১৩ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পাঁচ বছরের একটি মেয়েকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে জায়েদ আহমদ (১৯) নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। উপজেলার দোহালিয়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ঝিনাইদহে সংঘর্ষে আহত ১২

কাঁদানে গ্যাস নিক্ষেপ ভ্রাম্যমাণ প্রতিনিধি গত বৃহস্পতিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ করে ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা এবং শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভতির্ করা হয়েছে। বাকিরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিচ্ছে। পুলিশ সংঘর্ষ থামাতে প্রায় ২০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল…
Read more

শরণখোলায় মাদ্রাসাছাত্রী যৌন নির্যাতনের শিকার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি শরণখোলায় স্কুলছাত্রীর পর এবার এক মাদ্রাসাছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের জানেরপাড় গ্রামে। পার্শ্ববর্তী নলবুনিয়া গ্রামের ফজলু চৌধুরীর বখাটে ছেলে খোকন চৌধুরী ওই কিশোরীকে ঘরে একা পেয়ে যৌন নির্যাতন করে পালিয়ে যায়। রোববার এ ঘটনায় একজনকে আসামি করে শরণখোলা থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট…
Read more

মেয়েদের উত্ত্যক্ত করায় মেহেরপুরে দুই বখাটে আটক

মেহেরপুর প্রতিনিধি মেয়েদের উত্ত্যক্ত করার অপরাধে মেহেরপুর সদর থানার পুলিশ মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে সবুজ ও শাহারুল নামের দুই বখাটেকে আটক করেছে। গতকাল শনিবার ওই ঘটনা ঘটে।

যৌন নিপীড়নের শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ২৭-০৩-২০১৩ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ঘটনায় গত সোমবার সরাইল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন মেয়েটির মা। মেয়েটির মা বলেন, ‘কৌশলে ঘরে ডেকে নিয়ে জামাল আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি এর বিচার চাই। এলাকার মাতব্বরেরা এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা…
Read more

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মিরপুরে শিক্ষক আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষককে আটক করে পুলিশ। মিরপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, শনিবার স্কুলের টিফিন চলাকালে ক্লাসরুমে একা পেয়ে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীকে জাপটে ধরেন শিক্ষক…
Read more

মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা | তারিখ: ২১-০৩-২০১৩ ‘বখাটেরা স্কুলে যাওয়ার পথে আজেবাজে বলে। প্রায়ই স্কুলে ঢুকে বিরক্ত করে। ক্লাসরুমের দেওয়ালে আমাকে নিয়ে খারাপ খারাপ কথা লিখে রাখে। ওদের ভয়ে আব্বা-আম্মা এখন আর আমাকে স্কুলে যেতে দেয় না। সারা দিন মন খারাপ করে বাড়িতে বসে থাকি।’ হতাশা নিয়ে কথাগুলো বলল কিশোরী শারমিন (ছদ্মনাম)।

রাঙামাটিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি | তারিখ: ২০-০৩-২০১৩ রাঙামাটি সদর উপজেলার জীবতলী চেয়ারম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা গতকাল মঙ্গলবার অভিযোগের সত্যতা পাওয়ার কথা নিশ্চিত করেছেন।