২/২, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০-২-৮৮০-২-৯১১

সাম্প্রতিক

বিশ্ব মানবাধিকার দিবস-২০১৫ উপলক্ষে মানববন্ধন

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪-এর খসড়ায় ‘বিশেষ বিধান’ (১৬ বছর) প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪-এর খসড়ায় ১৮ বছরের কম বয়সী কন্যাশিশুদের বিয়ে দেয়ার ‘বিশেষ বিধান’ (১৬ বছর) প্রত্যাহার করা, বিয়ের ক্ষেত্রে কন্যাশিশুদের বয়স ন্যুনতম ১৮ বছর বহাল রাখা এবং আসন্ন পৌরসভা নির্বাচনে নারীদের জন্য বৈষম্যমূলক প্রতীক প্রত্যাহারের দাবিতে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম-এর…
Read more

সুশাসন ও মূল্যবোধের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো বিতর্ক প্রতিযোগিতা

শিশু নির্যাতন বন্ধে সুশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা দরকার- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি শিশু নির্যাতন বন্ধ করতে হলে সুশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। গত ১৬ অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩০টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন। ‘সুশাসন নয়,…
Read more

নীতি নির্ধারকদের কাছে ছোট ছোট শিশুদের অধিকার সম্পর্কিত প্রশ্ন নিয়ে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত

নীতি-নির্ধারক এবং সমাজের বিভিন্ন পর্যায়ের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো ‘বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক একটি উন্মুক্ত সংলাপ। শিশু অধিকার সপ্তাহ ও জাতীয় কন্যাশিশু দিবস-২০১৫ উপলক্ষে ১৭ অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩০টায় এফডিসির ৮নং ফ্লোরে এ উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। উন্মুক্ত সংলাপটি যৌথভাবে আয়োজন করে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, উন্নয়ন সেবা সংগঠন, ইন্টারন্যাশনাল চাইল্ড…
Read more

জাতির সমৃদ্ধি নিশ্চিত করতে কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে কন্যাশিশু দিবস উদযাপন

বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম-এর উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যাশিশু দিবস-২০১৫ উদ্‌যাপন ‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ – এই শ্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম-এর যৌথ উদ্যোগে উদ্‌যাপিত হয় জাতীয় কন্যাশিশু দিবস-২০১৫। দিবসটি উদ্‌যাপন…
Read more

গঠিত হলো জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের ২০১৫-২০১৭ সালের কার্যনির্বাহি পরিষদ

১৪ জুন, ২০১৫ তারিখ ভোটারদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়। এরই ধারাবাহিকতায় ২৩ জুন, ২০১৫ বিজয়ী সদস্যগণের মধ্যে পদ বন্টন সভা অনুষ্ঠিত হয়। মূলত: এর মধ্য দিয়েই ২০১৫-২০১৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠণ চুড়ান্ত রুপ ধারণ করে। নিচে ২০১৫-২০১৭ কমিটি সদস্যগণের নাম উল্লেখ করা হলো:

সম্পন্ন হলো জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০১৫-২০১৭

গত ১৪ জুন, ২০১৫ জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০১৫-২০১৭ সম্পন্ন হলো। ভোটারদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ভোট প্রদানের মাধ্যমে সম্পূর্ন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ১১ জন প্রার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করেন। পরবর্তীতে বিজয়ী ১১জন প্রার্থী আলাপ আলোচনার ভিত্তিতে গঠণতন্ত্র মোতাবেক পদ নির্ধারণ করবেন। বিজয়ী ১১ জন…
Read more

কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

নির্বাচনী তফসিল দেখতে ক্লিক করুন জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের গঠনতন্ত্র মোতাবেক প্রতি ২ বছর অন্তর কার্যনির্বাহি পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১৪ জুন,  ২০১৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একইদিন ভোট গ্রহণের পূর্বে ফোরামের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বাৎসরিক সাধারণ সভা এবং ভোট গ্রহণের সময় ও স্থান উল্লেখ করা হলো:

১লা বৈশাখ-১৪২২, টিএসসি প্রাঙ্গণে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

গত পহেলা বৈশাখ, ১৪২২ তারিখে টিএসসি চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যান গেটে বাঙালীর প্রাণমেলা ও মিলনমেলা পহেলা বৈশাখে অংশগ্রহণ করা কিছু নারী যৌন হয়রানীর শিকার হয়েছেন। কিছু উচ্ছৃংখল বর্বর ৩০/৩৫জন যুবক সংগঠিত হয়ে এই মানবতাবিবর্জিত ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এ ঘটনায় জড়িতরা অনেকেই চিহ্নিত হওয়া সত্ত্বেও প্রশাসন এখনও পর্যন্ত তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করেনি। তারা…
Read more

জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উদ্‌যাপন

‘নারীর ক্ষমতায়ন – মানবতার উন্নয়ন’ – এই শ্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম-এর উদ্যোগে উদ্‌যাপিত হলো আন-র্জাতিক নারী দিবস-২০১৫। এ উপলক্ষে আজ ০৭ মার্চ, ২০১৫ সকাল ৮.৪৫টায় জাতীয় জাদুঘর, শাহবাগ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ফোরাম-এর সদস্য, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন স্কুল-কলেজ…
Read more

প্রফেসর লতিফা আকন্দ স্মরণে স্মরণসভা

অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সকলের শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় প্রফেসর লতিফা আকন্দ গত বৃহস্পতিবার ৪ ডিসেম্বর, ২০১৪ তারিখ সকলের মায়া কাটিয়ে পরপাড়ে চলে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সহ সভাপতি, উইমেন ফর উইমেন এর সাবেক সভাপতি ও বর্তমান সদস্য, ইউনিটি ফর সোশ্যাল এ্যান্ড হিউম্যান আ্যকশন…
Read more